গৌরীপুরে ছাত্রীকে ধর্ষণের চেষ্টা শিক্ষকের

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আবদুল গফুর জুয়েল নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে পার্শ্ববর্তী ঈশ্বরগঞ্জ উপজেলার পাড়াপাড়াশী গ্রামের অধিবাসী। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ ঘটনায় সত্যতা নিশ্চিত করেন। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরদিকে সিধলা ইউনিয়নের এক মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ ও ভিকটিম জানায়, তার ২০১৮ সালের ৮ ডিসেম্বর তারিখে বোকাইনগর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের রুবেল আহম্মেদের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পরে জুয়েলের সঙ্গে মোবাইলে প্রেমের সম্পর্ক হয়। এরপর থেকেই স্বামীর সংসার ছেড়ে দিতে বলে প্রেমিকা। তার প্রতিশ্রুতি মোতাবেক প্রায় ৩ মাস আগে মৌখিকভাবে স্বামীকে ছেড়ে বাড়িতে চলে আসে। জুয়েল তাকে বিয়ে করবে মর্মে প্রতিজ্ঞা করে একাধিকবার ধর্ষণ করে। তবে বিয়ের কথা বললে তালবাহানা শুরু করে। বৃহস্পতিবার রাতে আবদুল গফুর জুয়েল তাকে ডেকে ধর্ষণ করে।
অপরদিকে সিধলা ইউনিয়নের সিধলা চারআলী মোহাম্মদিয়া নুরানি হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক মাসুম মণ্ডলের বিরুদ্ধে মাদ্রাসার ভেতরে এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ওই ছাত্রী জানান, হুজুর বুধবার সবাইকে ছুটি দিয়ে আমাকে থাকতে বলেন। অন্যরা বেড়িয়ে যাওয়ার সময় আমাকে ঝাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে।
from JUGANTOR https://www.jugantor.com/todays-paper/bangla-face/231427/গৌরীপুরে-ছাত্রীকে-ধর্ষণের-চেষ্টা-শিক্ষকের
https://ift.tt/eA8V8J

No comments: