Ads Top

বিসিআইসি’র চেয়ারম্যান মো. হাইয়ুল কাইয়ুমের সচিব পদমর্যাদায় (গ্রেড-১) পদোন্নতি

বিসিআইসির চেয়ারম্যান ও সরকারের অতিরিক্ত সচিব মো. হাইয়ুল কাইয়ুমকে সচিব পদমর্যাদায় (গ্রেড-১) পদোন্নতি দেয়া হয়েছে। ১৭ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাকে গ্রেড-১ এ পদোন্নতি প্রদান করে বিসিআইসির চেয়ারম্যান পদে প্রেষণে নিয়োগ করা হয়। ২৯ জানুয়ারি হাইয়ুল কাইয়ুম বিসিআইসির চেয়ারম্যান পদে যোগ দেন। ইতিপূর্বে তিনি বিসিআইসির পরিচালক (অর্থ) ও পরিচালক (বাণিজ্যিক) হিসেবে দায়িত্ব পালন করেন। বিশেষ করে ইউরিয়া সার আমদানি ও সরবরাহের মতো স্পর্শকাতর বিষয়গুলো তিনি দক্ষতার সঙ্গে পরিচালনা করেছেন। মো. হাইয়ুল কাইয়ুম বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৯৮৫ ব্যাচের কর্মকর্তা। ১৯৮৮ সালে চাকরিতে যোগদানের পর জেলা প্রশাসকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। সংবাদ বিজ্ঞপ্তি।

© JUGANTOR.COM

from JUGANTOR https://jugantor.com/todays-paper/news/235009/বিসিআইসির-চেয়ারম্যান-মো.-হাইয়ুল-কাইয়ুমের-সচিব-পদমর্যাদায়-(গ্রেড-১)-পদোন্নতি
https://ift.tt/eA8V8J

বিসিআইসি’র চেয়ারম্যান মো. হাইয়ুল কাইয়ুমের সচিব পদমর্যাদায় (গ্রেড-১) পদোন্নতি

বিসিআইসির চেয়ারম্যান ও সরকারের অতিরিক্ত সচিব মো. হাইয়ুল কাইয়ুমকে সচিব পদমর্যাদায় (গ্রেড-১) পদোন্নতি দেয়া হয়েছে। ১৭ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাকে গ্রেড-১ এ পদোন্নতি প্রদান করে বিসিআইসির চেয়ারম্যান পদে প্রেষণে নিয়োগ করা হয়। ২৯ জানুয়ারি হাইয়ুল কাইয়ুম বিসিআইসির চেয়ারম্যান পদে যোগ দেন। ইতিপূর্বে তিনি বিসিআইসির পরিচালক (অর্থ) ও পরিচালক (বাণিজ্যিক) হিসেবে দায়িত্ব পালন করেন। বিশেষ করে ইউরিয়া সার আমদানি ও সরবরাহের মতো স্পর্শকাতর বিষয়গুলো তিনি দক্ষতার সঙ্গে পরিচালনা করেছেন। মো. হাইয়ুল কাইয়ুম বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৯৮৫ ব্যাচের কর্মকর্তা। ১৯৮৮ সালে চাকরিতে যোগদানের পর জেলা প্রশাসকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। সংবাদ বিজ্ঞপ্তি।

© JUGANTOR.COM

No comments:

Powered by Blogger.