হাসানপুর শাহ আলম চৌধুরী স্কুল অ্যান্ড কলেজে ‘বঙ্গবন্ধুকে জানি’ বিষয়ক অনুষ্ঠান

হাসানপুর শাহ আলম চৌধুরী স্কুল অ্যান্ড কলেজে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি’ কর্মসূচির আওতায় মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে সাক্ষাৎকার গ্রহণমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার সকালে স্কুল অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও জেলা পরিষদ, ফেনীর চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী। অনুষ্ঠানে বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের একাত্তরের মহান মুক্তিযুদ্ধকালীন সময়ের বিভিন্ন স্মৃতিচারণ ও বাস্তব চিত্র তুলে ধরেন ফেনী জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব ও দৈনিক প্রথম আলোর ফেনীর নিজস্ব প্রতিবেদক মুক্তিযোদ্ধা আবু তাহের। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ টেলিভিশন, ফেনী জেলা প্রতিনিধি ও দৈনিক অজেয় বাংলার সম্পাদক শওকত মাহমুদ। স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ একেএম মাহবুবুল আলমের সভাপতিত্বে ও কলেজ শাখার প্রভাষক বাবুল চন্দ্র সাহার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন দৈনিক আমাদের অর্থনীতি, ফেনী জেলা প্রতিনিধি শাহ জালাল ভুঁঞা, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহবুবুল আলম ও সিনিয়র শিক্ষক কামরুন নাহার জোবেদা। পরে অতিথিরা বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত ও মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে অনুদান তুলে দেন। সংবাদ বিজ্ঞপ্তি।
from JUGANTOR https://jugantor.com/todays-paper/news/235011/হাসানপুর-শাহ-আলম-চৌধুরী-স্কুল-অ্যান্ড-কলেজে-বঙ্গবন্ধুকে-জানি-বিষয়ক-অনুষ্ঠান
https://ift.tt/eA8V8J

No comments: