নারায়ণগঞ্জের আলোচিত মাদক বিক্রেতা বিটু গ্রেফতার
নারায়ণগঞ্জ, ০৫ মার্চ - নারায়ণগঞ্জ শহরের শীতলক্ষ্যা তামাকপট্টি এলাকার আলোচিত মাদক ব্যবসায়ী সালাউদ্দিন বিটুকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে। বুধবার (৪ মার্চ) রাত ১০টার দিকে তামাকপট্টি এলাকা থেকে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। বিটু ওই এলাকার আবিদ আলী চৌধুরী ওরফে হাবলু চৌধুরীর ছেলে। প্রসঙ্গত, নারায়ণগঞ্জের শীর্ষ মাদক ব্যবসায়ীদের অন্যতম সালাউদ্দিন বিটু। তার রয়েছে বিশাল মাদকের নেটওয়ার্ক। পাইকারি ও খুচরা বিক্রেতা হিসেবেই তাকে চেনে এবং জানে। ২০১৭ সালের ৫ ফেব্রুয়ারি রাতে ৫০০ ইয়াবাসহ তামাকপট্টি এলাকার শুক্কুর মিয়ার রিকশার গ্যারেজ থেকে ডিবির হাতে গ্রেফতার হন বিটু। একই বছরের ১৯ আগস্ট তাকে সাড়ে ৩০০ ইয়াবাসহ থেকে গ্রেফতার করে ডিবি। বিটু এর আগেও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কদমতলী থানায় সাড়ে ৫০০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার হন। গত বছরের ২৪ ফেব্রুয়ারি সালাউদ্দিন বিটুর সেকেন্ড ইন কমান্ড বুইট্টা সুজন, শাহীন ও আরিফকে ৬০০ ইয়াবাসহ আটক করে সদর মডেল থানা পুলিশ। এরপর গা-ঢাকা দেন বিটু। পরও তিনি আবারও এলাকায় ফিরে আসেন। সূত্র : জাগো নিউজ এন এইচ, ০৫ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2PKuruD
via IFTTT
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2PKuruD
via IFTTT
No comments: