কুয়েতে যেতে আর করোনাভাইরাসমুক্ত সনদ লাগবে না
কুয়েত সিটি, ০৬ মার্চ - কুয়েতে যেতে আর করোনাভাইরাসমুক্ত সনদ (কোভিট-১৯) লাগবে না। ১০ দেশের নাগরিকদের জন্য দুদিন আগে জারি করা জরুরি ওই বিজ্ঞপ্তি বৃহস্পতিবার বাতিল করেছে দেশটির মন্ত্রিপরিষদ। ফলে কুয়েতে যেতে বাংলাদেশ, ভারত, ফিলিপাইন, শ্রীলংকা, মিসর, সিরিয়া, আজারবাইজান, তুরস্ক, জর্জিয়া ও লেবাননসহ ১০ দেশের নাগরিকদের আর মেডিকেল সার্টিফিকেটের (পিসিআর) প্রয়োজন নেই। কিছু দেশের প্রযুক্তিগত সমস্যা কারণে কুয়েতের মন্ত্রিসভা পিসিআর পরীক্ষা স্থগিত করেছে। প্রাণঘাতী করোনাভাইরাস ঠেকাতে ওই কঠোর পদক্ষেপ নিয়েছিল কুয়েত সরকার। কুয়েত প্রবেশের ক্ষেত্রে উপরোক্ত ১০ দেশের নাগরিকদের ক্ষেত্রে মঙ্গলবার কড়াকড়ি আরোপ করা হয়। কুয়েতের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ মঙ্গলবার জানিয়েছিল, ওই ১০ দেশের নাগরিকদের কুয়েত আসতে হলে কুয়েত দূতাবাসের সরবরাহকৃত করোনভাইরাসমুক্ত সনদ নিতে হবে। মধ্যপ্রাচ্যে ইরানের পর কুয়েতেই করোনভাইরাসে আক্রান্তের সংখ্যা বেশি। সূত্র : যুগান্তর এন এইচ, ০৬ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3azU2yH
via IFTTT
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3azU2yH
via IFTTT
No comments: