এক বছর পর উৎপাদনে গেল চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা
চট্টগ্রাম, ০৪ এপ্রিল - যান্ত্রিক ত্রুটি ও গ্যাসসংকটের কারণে ১ বছরের বেশি সময় ধরে বন্ধ ছিল চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা (সিইউএফএল)। ত্রুটি সারানোর পর গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় শুক্রবার রাত ১১টা ৪০ মিনিট থেকে আবারও ইউরিয়া সার উৎপাদন শুরু করেছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় এই সার কারখানাটি। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) অপারেটর বজলুর রহমান ভূঁইয়া। তিনি জানান, ২০১৯ সালের ২০ মার্চ যান্ত্রিক ত্রুটি ও গ্যাসসংকটের কারণে সার উৎপাদন বন্ধ করে দেয় সিইউএফএল। সম্প্রতি রিটিউবিং (যান্ত্রিক সংস্কার) শেষে এক বছর পর গত ২০ মার্চ কারখানা খোলা হয়। পরে গত ২৬ মার্চ থেকে অ্যামোনিয়া উৎপাদন হচ্ছিল। শুক্রবার রাত ১১টা ৪০ মিনিটে ইউরিয়া সার উৎপাদন শুরু হয়। বর্তমান গতিতে প্রতিদিন ৩১ থেকে ৩২ টন সার উৎপাদন করা যাবে। পূর্ণ সক্ষমতায় উপদান শুরু হলে প্রতিদিন ৬০ থেকে ৬৫ টন সার উৎপাদন হবে। প্রসঙ্গত, চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেডে (সিইউএফএল) নিরবচ্ছিন্ন উৎপাদন চালু রাখতে গত ২৮ নভেম্বর বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতোর কাছে কারখানার সংস্কারমূলক সহায়তা চেয়েছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। সূত্র : জাগো নিউজ এন এইচ, ০৪ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2JDVJ2s
via IFTTT
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2JDVJ2s
via IFTTT
No comments: