Ads Top

মোবাইল ফোনে মানসিক স্বাস্থ্যসেবা দেবে বিএপি

ঢাকা, ০৩ মে- করোনাভাইরাসের কারণে অনেক মানসিক রোগী চিকিৎসকের কাছে যেতে পারছেন না। এছাড়া লকডাউন পরিস্থিতিতে অনেকে উদ্বেগ, দুশ্চিন্তায় মানসিক সমস্যায় আক্রান্ত হচ্ছেন। আর আগে থেকেই যারা মানসিক রোগে আক্রান্ত ছিলেন তাদের সমস্যা বেড়ে গেছে। এ পরিস্থিতিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্ট (বিএপি) দেশের জনগণকে মোবাইল ফোন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে জরুরি মানসিক স্বাস্থ্য সেবা প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে। সম্পূর্ণ বিনামূল্যে এ সেবা প্রদান করা হবে। নির্ধারিত সময়ে ফোনে সেবা দেয়া হবে। ফোন ওয়েটিংয়ে থাকলে অপেক্ষা করুন বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে হবে। আগ্রহীদের জন্য বিএপি নির্ধারিত সময় অনুযায়ী মানসিক রোগ বিশেষজ্ঞের নামের তালিকা মোবাইল হোয়াটসঅ্যাপ নম্বর প্রকাশ করেছে। সূত্র: জাগো নিউজ এম এন / ০৩ মে

from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/35ov9V8
via IFTTT

No comments:

Powered by Blogger.