Ads Top

দামি ব্র্যান্ডের মেয়াদোত্তীর্ণ কসমেটিকস তারিখ বদলে বিক্রি!

ঢাকা, ১৩ সেপ্টেম্বর- বিদেশি নামি-দামি ব্র্যান্ডের মেয়াদোত্তীর্ণ কসমেটিকস পণ্য হাত বদল হয়ে আবারো চলে যাচ্ছে মার্কেটে। মাঝপথে মেয়াদোত্তীর্ণ সেসব পণ্যের গায়ে নতুন তারিখের ট্যাগ বসিয়ে দিচ্ছেন একশ্রেণির অসাধু ব্যবসায়ী। চক্রটি সুনির্দিষ্ট সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন অভিজাত মার্কেট থেকে মেয়াদোত্তীর্ণ সেসব পণ্য সরবরাহ করেন। আইনত সেসব পণ্য ধ্বংস করার কথা থাকলেও অসাধু ব্যবসায়ীরা তা করছেন না। মুনাফার লোভে আংশিক দামে ওই সিন্ডিকেটের সদস্যদের কাছে বিক্রি করে দিচ্ছেন। পরবর্তীতে ওই চক্রের সদস্যরা বিশেষ প্রক্রিয়ায় নতুন মেয়াদোত্তীর্ণের তারিখ বসিয়ে দেন। যা পরবর্তীতে আবারো বিভিন্ন অভিজাত মার্কেটে সরবরাহ করা হয়। মেয়াদোত্তীর্ণ পণ্যই নতুন মেয়াদে চলে যাচ্ছে ক্রেতাদের হাতে। আর বেশি দামে এসব মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহারের ফলে ক্রেতাসাধারণ আর্থিকক্ষতির পাশাপাশি স্বাস্থ্যঝুঁকিও রয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর কল্যাণপুর এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ বিভিন্ন কসমেটিকসের সন্ধান পায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ সময় ওই চক্রের সদস্য আকতার হোসেনকে (৪৮) হাতেনাতে গ্রেফতার করা হয়। সিআইডি জানায়, ওই বাসা থেকে বিভিন্ন উন্নত ব্র্যান্ডের বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ কসমেটিকস পণ্য জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ১৫ জাহার টাকা। এছাড়া, পণ্যের গায়ে মেয়াদ বাড়ানোর জন্য বিপুল পরিরিমাণ নকল লেবেল উদ্ধার করা হয়েছে। গ্রেফতার আকতার হোসেনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে সিআইডির এক কর্মকর্তা জানান, এহসান কবির (৫২) নামে আরেকজনের সহযোগিতায় দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ পণ্য সরবরাহ করে আসছিলেন আকতার। মুনাফার লোভে তাদের এই অপ-তৎপরতার ফলে মেয়াদোত্তীর্ণ পণ্য আবারো চলে যাচ্ছিলো ক্রেতার হাতে। বাড়তি দামে এসব পণ্য কিনে প্রতারিত হচ্ছেন জনসাধারণ। এ ঘটনায় শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছেন সিআইডির উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম। মামলায় আক্তার হোসেন ও এহসান কবিরকে আসামি করা হয়েছে। এদের মধ্যে এহসান কবির পলাতক রয়েছেন। আরও পড়ুন: চীনে কাঁকড়া-কুঁচিয়া রপ্তানি চালু করার দাবি এ বিষয়ে এসআই সাইফুল ইসলাম জানান, মামলাটি সিআইডি তদন্ত করবে। পলাতক এহসানসহ এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। এর আগে সম্প্রতি রাজধানীর ভাটারা এলাকা থেকে প্রায় ১০ কোটি টাকা মূল্যের মেয়াদোত্তীর্ণ কসমেটিকস পণ্য জব্দসহ ৫ জনকে গ্রেফতার করেছে সিআইডি। এ বিষয়ে সিআইডি জানায়, বিভিন্ন দেশ থেকে আমদানিকৃত প্রায় সকল কসমেটিকম পণ্যের গায়ে মেয়াদোত্তীর্ণের তারিখ লেখা থাকে। সচেতন ক্রেতা তারিখ যাচাই করেই বাড়তি দামে এসব নামি-দামি ব্র্যান্ডের পণ্য কেনেন। আমদানিকৃত এসব পণ্যের একটি বড় অংশ বিভিন্ন দোকানে মেয়াদোত্তীর্ণ হওয়ার পর অবিক্রিত থেকে যায়। এসব অবিক্রিত মেয়াদোত্তীর্ণ পণ্যগুলো নামমাত্র মূল্যে ক্রয় করে নেয় চক্রটি। এরপর পণ্যগুলোর মেয়াদোত্তীর্ণের সিল বিশেষ প্রক্রিয়ায় মুছে ইচ্ছেমতো বসানো হয় নতুন তারিখ। আর এতে নতুন তারিখসহ মেয়াদোত্তীর্ণ পণ্যগুলো ধীরে ধীরে চলে যায় বিভিন্ন অভিজাত দোকানে। সূত্র: বাংলানিউজ এম এন / ১৩ সেপ্টেম্বর

from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2ZxrOl7
via IFTTT

No comments:

Powered by Blogger.