Ads Top

সম্মেলন ঘিরে চাঙা নেতাকর্মী

সম্মেলন ঘিরে চাঙা নেতাকর্মী

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

১৫ বছর পর এ মাসে কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক রফিকুর রহমান বলেন, সম্মেলনকে কেন্দ্র করে দল চাঙা হয়ে উঠেছে। রাজনীতির মাঠ এখন সরগরম। তবে এই সম্মেলনে কোনো হাইব্রিড নেতা তৈরি বা দলে কাউকে অনুপ্রবেশ করতে দেয়া হবে না। জানা যায়, কমলগঞ্জ উপজেলা চৌমুহনার জেলা পরিষদ অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে উপজেলা আওয়ামী লীগের বহুল প্রতিক্ষিত সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনকে ঘিরে এখন কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের রাজনীতি চাঙা হয়ে উঠেছে। সম্মেলনকে সামনে রেখে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ নেতাদের উপস্থিতিতে ২৮ আগস্ট কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় উপজেলা সহ-সভাপতি ফজলুল হক বাদশাকে আহ্বায়ক এবং যুগ্ম সম্পাদক সিদ্দেক আলীকে সদস্য সচিব করে সম্মেলন প্রস্তুতিমূলক আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ২০০৪ সালে কাউন্সিলের পর সভাপতি মোহাম্মদ আলীর মৃত্যুর পর মো. বেলায়েত আলীকে সভাপতি করা হয়েছিল। ২০১১ সালে সাবেক সভাপতি মো. বেলায়েত আলীর মৃত্যুর পর তার শোকসভায় কোনো ধরনের সাংগঠনিক প্রক্রিয়ায় না গিয়ে আকস্মিকভাবে মোসাদ্দেক আহমদকে সভাপতি মনোনীত করা হয়। সেই থেকেই কমলগঞ্জে উপজেলা আওয়ামী লীগে বিভক্তি শুরু হয়। দ্বিধাবিভক্ত উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে সামনে রেখে ইতিমধ্যেই শুরু হয়েছে ব্যাপক জল্পনা-কল্পনা। কারা কারা হচ্ছেন প্রার্থী এ নিয়ে সরব নেতাকর্মীরা। সবচেয়ে বেশি তৎপর দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। পদ-পদবি দাবি করে নিজ নিজ সমর্থকরা ছবি দিয়ে দলীয় ফোরামের দৃষ্টি আর্কষণ করছেন কেউ কেউ এবং কিছু কিছু জায়গায় ইতিমধ্যে সম্মেলন সম্পর্কিত ব্যানার-ফেস্টুনও দেখা যাচ্ছে। আসন্ন সম্মেলনে সভাপতি-সাধারণ সম্পাদক পদে যাদের নাম শোনা যাচ্ছে তারা হচ্ছেন- সভাপতি পদে কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম মোসাদ্দেক আহমেদ, সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মো. নুরুল ইসলাম, ফজলুল হক, সাবেক চেয়ারম্যান আছলাম ইকবাল ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ছিদ্দেক আলী। সাধারণ সম্পাদক পদে যাদের নাম শোনা যাচ্ছে তারা হচ্ছেন- জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এএসএম আজাদুর রহমান, মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, কমলগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. জুয়েল আহমেদ, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমদ, অধ্যাপক হারুনুর রশীদ ভূঁইয়া, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আবদুল হান্নান, শমশেরনগর ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদ, পতনঊষার ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ, উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আহ্বায়ক সাব্বির আহমদ ভূঁইয়া, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন এবং সাবেক সাধারণ সম্পাদক মোশাহীদ আলী প্রমুখ। ইতিমধ্যে তারা তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে জনসংযোগ বাড়িয়ে দিয়েছেন।

কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ফজলুল হক বলেন, সম্ভাব্য তারিখ নির্ধারণ হয়েছিল ৩০ সেপ্টেম্বর। ওই তারিখে সম্মেলন করা সম্ভব হয়নি। তবে এ মাসেই আমরা সম্মেলন করব।

© JUGANTOR.COM

from JUGANTOR https://www.jugantor.com/todays-paper/bangla-face/231432/সম্মেলন-ঘিরে-চাঙা-নেতাকর্মী
https://ift.tt/eA8V8J

No comments:

Powered by Blogger.