সংগঠন সংবাদ
সংগঠন সংবাদ
মাদারগঞ্জে তাঁতীলীগের কমিটি : বাংলাদেশ তাঁতীলীগ মাদারগঞ্জ উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন শনিবার উপজেলা মাল্টিপারপাস হলরুমে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি। সম্মেলন উদ্বোধন করেন জামালপুর জেলা তাঁতীলীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক এমামুর রশিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহম্মদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ শফিক গেন্দা, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল আমীন চান, ছানোয়ার হোসেন ছানু প্রমুখ। সভাপতিত্ব করেন উপজেলা তাঁতীলীগের আহ্বায়ক আনিসুর রহমান। সম্মেলনে আনিসুর রহমান আনিছ সভাপতি ও ফজলুল করিম ফজলু সাধারণ সম্পাদক নির্বাচিত হন। মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
পাইকগাছা আ’লীগের বর্ধিত সভা : পাইকগাছায় বাংলাদেশ আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ নভেম্বর সম্মেলন সফল করার লক্ষ্যে শনিবার পাইকগাছা প্রেস ক্লাব মিলনায়তনে বর্ধিত সভা উপজেলা আ’লীগের আহ্বায়ক গাজী মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আহ্বায়ক কমিটির তিন যুগ্ম আহ্বায়ক আনোয়ার ইকবাল মন্টু, আবদুর রাজ্জাক মলঙ্গী ও আনন্দ মোহন বিশ্বাসের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জেলা আ’লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন জেলা আ’লীগের সহ-সভাপতি সাবেক এমপি শেখ মো. নুরুল হক, সাবেক এমপি সোহরাব আলী সানা, ভারপ্রাপ্ত সম্পাদক সুজিত অধিকারী, পাইকগাছা-কয়রার সংসদ সদস্য মো. আকতারুজ্জামান বাবু প্রমুখ। পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
সিলেট জেলা জমিয়তের কমিটি পুনর্গঠন : সিলেট জেলা জমিয়তের কমিটি শনিবার পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত কমিটির দায়িত্বশীলরা হলেন আহ্বায়ক শায়খুল হাদীস আবদুল মতিন ধনপুরী, যুগ্ম আহ্বায়ক মাওলানা কাজী আবদুস সালাম রশীদ, আবদুল মালিক মোবারকপুরী, আবদুল মতিন, নিজাম উদ্দীন, মুফতি আবদুর রহমান কাসিমী, হাফিজ আহমদ কবির আমকুনী, আবদুস সোবহান ও আবদুস সালাম হায়দরপুরী, সদস্য সচিব প্রিন্সিপাল মাওলানা নুরুল হক, সহকারী সদস্য সচিব আবদুস সালাম ও মাওলানা রফিক আহমদ মহল্লী প্রমুখ। সিলেট ব্যুরো
ভোলায় মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কমিটি গঠন : ভোলায় আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কর্মিসভা ও কমিটি গঠন করা হয়েছে। এতে শহিদুর রহমান জিল্লুকে সভাপতি, তালুকদার আনোয়ার পাশা বিপ্লবকে সাধারণ সম্পাদক ও মো. মাইনুল ইসলাম জিলনকে সাংগঠনিক সম্পাদক করে ৯১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকালে ভোলা শহরের নতুন বাজারে অবস্থিত সংগঠনটির জেলা কার্যালয়ে কেন্দ্রীয় সভাপতি আসাদুজ্জামান দুর্জয় এ কমিটি ঘোষণা করেন। এর আগে সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের জেলা সভাপতি মো. কামাল হোসেন সিকদারের সভাপতিত্বে এক কর্মিসভা অনুষ্ঠিত হয়। ভোলা (দক্ষিণ) প্রতিনিধি
পাথরঘাটায় ইসলামী আন্দোলনের কমিটি : ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা কমিটি গঠন করা হয়েছে। মো. আবুল হোসেন ফরাজিকে সভাপতি ও মো. মোকলেছুর রহমানকে সম্পাদক করা হয়। শুক্রবার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ-সভাপতি মুক্তিযোদ্ধা শাহ আলম তালুকদার, যুগ্ম সম্পাদক জালাউদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান। পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
টাঙ্গাইল ট্রাক শ্রমিক ইউনিয়নের নির্বাচন : টাঙ্গাইল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের নির্বাচনে মো. কোরবান আলী সভাপতি ও মো. সোবহান আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার টাঙ্গাইল কলেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে ভোট গ্রহণ শেষে রাতে ফল ঘোষণা করা হয়। নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন- কার্যকরী সভাপতি আবু বকর সিদ্দিক, সহ-সভাপতি আকবর আলী দেওয়ান ও ফরহাদ আলী, কোষাধ্যক্ষ মাহবুব আলম তুহিন, যুগ্ম সম্পাদক তারেক রহমান, সহ-সম্পাদক আজিজুর রহমান ও জামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. রৌফ, প্রচার সম্পাদক সিদ্দিক ভূঁইয়া, দফতর সম্পাদক সামছুর রহমান, সড়ক সম্পাদক তায়েব আলী, সহ-সড়ক সম্পাদক শাহীন আলী। টাঙ্গাইল প্রতিনিধি
কাউখালীতে ইউনিয়ন যুবলীগের সম্মেলন : কাউখালীতে শুক্রবার শিয়ালকাঠি ইউনিয়ন যুবলীগের সম্মেলন তালুকদারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন যুবলীগের উপজেলা আহ্বায়ক অধ্যক্ষ অলোক কর্মকার। বিষেশ অতিথি হসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের উপজেলা সভাপতি ও কাউখালী সদর ইউনিয়ন চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন। সম্মেলনে নুরুজ্জমান সম্রাটকে আহ্বাহক এবং সুমন মোল্লা, শাখাওয়াত হোসেন, মাহিন মিরাজ হোসনেকে যুগ্ম আহ্বায়ক করে ৩১ সদস্যবিশিষ্ট সাংগঠনিক কমিটি গঠন করা হয়। কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
জামালপুরে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিতদের শপথ : জামালপুর জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিতরা শপথগ্রহণ করেছেন। শনিবার জামালপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংগঠনের কার্যালয়ে নির্বাচন কমিশনার আওলাদ হোসেন খসরু এ শপথবাক্য পাঠ করান। এ সময় জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক কৃষিবিদ মোখলেছুর রহমান ও জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবদুল আউয়াল চিশ্তী উপস্থিত ছিলেন। জামালপুর প্রতিনিধি
from JUGANTOR https://www.jugantor.com/todays-paper/bangla-face/231431/সংগঠন-সংবাদ
https://ift.tt/eA8V8J

No comments: