Ads Top

ঝিনাইগাতীতে গারোদের ‘রংচুগালা’ উৎসব

ঝিনাইগাতীতে গারোদের ‘রংচুগালা’ উৎসব

শেরপুর প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতীতে অনুষ্ঠিত হয়েছে উপজাতি গারো সম্প্রদায়ের অন্যতম উৎসব ‘রংচুগালা’। শুক্রবার শেরপুর ঝিনাইগাতী উপজেলার মরিয়মনগর উচ্চবিদ্যালয় মাঠে এ উৎসবের আয়োজন করে স্থানীয় ‘ইয়ং মার্চেন্ট ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন’ (ওয়াইএমসিএ) এবং বাংলাদেশ গারো ছাত্র সমাজ (বাগাছাস) ঝিনাইগাতী উপজেলা শাখা। আর এ উৎসবের মূল পর্বে প্রার্থনা এবং আচার-কার্যাদি সম্পন্ন করেন বাংলাদেশের গারো সম্প্রদায়ের প্রধান বা ‘খামাল’ জনসন মৃ।

গারো সম্প্রদায় প্রধান জনসন মৃ, বাগাছাস ঝিনাইগাতী উপজেলা শাখার সভাপতি অনিক চিরান, আদিবাসী নেতা অঞ্জন ম্রং ও ইয়াং মার্চেন্ট ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশনের ঝিনাইগাতী শাখার সভাপতি পবিত্র ম্রং বলেন, গারো সম্প্রদায়ের বিশ্বাস তাদের ফসলের মাঠে ফসল বৃদ্ধিতে ফসলের দেবতা ‘মিসিসিলং’ এবং সৃষ্টিকর্তার অনুগ্রহের প্রয়োজন। আর তাই শত শত বছর ধরে চলে আসা রেওয়াজ অনুযায়ী বেশি বেশি ফসল উৎপাদনে তাদের ফসলের দেবতা ও সৃষ্টিকর্তাকে খুশি করতে ‘রংচুগালা’ উৎসবের আয়োজন করে আসছে।

© JUGANTOR.COM

from JUGANTOR https://www.jugantor.com/todays-paper/bangla-face/231430/ঝিনাইগাতীতে-গারোদের-রংচুগালা-উৎসব
https://ift.tt/eA8V8J

ঝিনাইগাতীতে গারোদের ‘রংচুগালা’ উৎসব

শেরপুর প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতীতে অনুষ্ঠিত হয়েছে উপজাতি গারো সম্প্রদায়ের অন্যতম উৎসব ‘রংচুগালা’। শুক্রবার শেরপুর ঝিনাইগাতী উপজেলার মরিয়মনগর উচ্চবিদ্যালয় মাঠে এ উৎসবের আয়োজন করে স্থানীয় ‘ইয়ং মার্চেন্ট ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন’ (ওয়াইএমসিএ) এবং বাংলাদেশ গারো ছাত্র সমাজ (বাগাছাস) ঝিনাইগাতী উপজেলা শাখা। আর এ উৎসবের মূল পর্বে প্রার্থনা এবং আচার-কার্যাদি সম্পন্ন করেন বাংলাদেশের গারো সম্প্রদায়ের প্রধান বা ‘খামাল’ জনসন মৃ।

গারো সম্প্রদায় প্রধান জনসন মৃ, বাগাছাস ঝিনাইগাতী উপজেলা শাখার সভাপতি অনিক চিরান, আদিবাসী নেতা অঞ্জন ম্রং ও ইয়াং মার্চেন্ট ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশনের ঝিনাইগাতী শাখার সভাপতি পবিত্র ম্রং বলেন, গারো সম্প্রদায়ের বিশ্বাস তাদের ফসলের মাঠে ফসল বৃদ্ধিতে ফসলের দেবতা ‘মিসিসিলং’ এবং সৃষ্টিকর্তার অনুগ্রহের প্রয়োজন। আর তাই শত শত বছর ধরে চলে আসা রেওয়াজ অনুযায়ী বেশি বেশি ফসল উৎপাদনে তাদের ফসলের দেবতা ও সৃষ্টিকর্তাকে খুশি করতে ‘রংচুগালা’ উৎসবের আয়োজন করে আসছে।

© JUGANTOR.COM

No comments:

Powered by Blogger.